
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেটের আয়োজনে এ কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহাসিন ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, কৃষকদল রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক আল-আমিন সরকার টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুর রহমান রিটন, জেলা তাঁতি দলের সভাপতি কুতুবউদ্দিন বাদশাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান ও ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। রমজানের পবিত্র মাসে তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।
ইফতার বিতরণ কর্মসূচিতে দিনমজুর, রিকশাচালক ও পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
