আজ- বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব ইজ‌তেমায় ৩ মুসল্লির মৃত্যু

by Prokash Kal
২০৫ views

প্রকাশকাল ডেস্ক:
গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ইয়াকুব আ‌লী (৬০) না‌মে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার রা‌তে ওই মুসল্লির মৃত্যু হ‌য়। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপ‌জেলার রাগবপুর গ্রা‌মের মৃত নয়াবুল্লার ছে‌লে।

মি‌ডিয়া সমন্বয়ক হা‌বিবুল্লাহ রায়হান জানান, রা‌তে মুসল্লি ইয়াকুব আলীর বুকে ব্যথা হ‌লে দ্রুত হাসপাতা‌লে নেওয়া হয়। সেখা‌নেই তার মৃত্যু হয়।

এর আগের দিন শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে স্ট্রোক করে তিনি মারা যান ছা‌বেদ আলী (৭০) নামে আরেক মুসল্লি।

সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামের আরও এক মুসল্লির মৃত্যু হয়। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম লোকমান হোসেন গাজী।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত