
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বোয়ালিয়া, চন্দ্রিমা, মতিহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) পরিচালিত এসব অভিযানে মোট ২ গ্রাম হেরোইন, ৫ লিটার দেশীয় চোলাই মদ, ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকার মো: আজাদ আলীর ছেলে মো. রুহুল আমিন ওরফে টগর (৪৫), চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকার মৃত সামাদের ছেলে মো. শামসুল হক (৫২), মতিহার থানার মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে মো. ওমর ফারুক (৪৬) ও কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. মনিরুল ইসলাম (৩১)।
বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকা থেকে টগরের কাছ থেকে ২ গ্রাম হেরোইন, চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জ বাজার এলাকা থেকে শামসুলের কাছ থেকে ৫ লিটার চোলাই মদ, মতিহার থানার মির্জাপুর পশ্চিমপাড়া এলাকা থেকে ফারুকের কাছ থেকে ৩ পিস ট্যাপেন্টাডল এবং কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে মনিরুলের কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে
