আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

by Prokash Kal
২৪৯ views

প্রকাশকাল ডেস্ক:
গতকাল শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ। পাশাপাশি এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৮৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪৯৪ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৯২ হাজার ৩৫১ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৪৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, খুলনা বিভাগে ৯১ জন, বরিশাল বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ১১ ও সিলেট বিভাগে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

You may also like

Leave a Comment

শিরোনাম: