আজ- রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপি ডিবির অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ১

by Prokash Kal
২১৮ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও ১২৫ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মো: শফিকুল ইসলাম (৩৫) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: মিজানুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করার সময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি চোলাই মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি রাত ৮ টায় শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শফিকুলকে গ্রেপ্তার করে। এসময় একজন কৌশলে পালিয়ে যায়। আসামি শফিকুলের কাছ থেকে ৫ লিটার চোলাইমদ এবং পলাতক আসামির বাড়ি থেকে ১২০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তাঁরা দীর্ঘদিন যাবৎ চোলাই মদ বিক্রয় করে আসছে। পলাতক আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: