আজ- সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের সমাবেশে শিক্ষনীয় কিছু ছিলো না: মাইদুল হাসান

by Prokash Kal
২৪০ views

নিজস্ব প্রতিবেদক:

ছাত্রদলের সমাবেশ হলো, ছাত্রদল নেতাদের বক্তব্য গুলো শুনছিলাম। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দের কারো বক্তব্যে কোনোপ্রকার শিক্ষনীয় জ্ঞানগর্ভ আলোচনা পাইনি। ছাত্রদের অধিকার, ছাত্রদের নিয়ে ছাত্রদলের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার মানোন্নয়ন নিয়ে তাদের কোনো বক্তব্য দেখিনি।

রোববার (৩ আগস্ট) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এম মাইদুল হাসান সিয়াম।

তিনি আরও বলেন, ছাত্রদল সভাপতির বক্তব্য শুনে মনেহচ্ছে সে পতিত সাদ্দাম হতে চায়, তারা ছাত্রলীগের শূন্যস্থান পূরণ করতে চায়। তারা এখনই পেশিশক্তির পরীক্ষা দিতে চাচ্ছে। ছাত্রদল নেতৃবৃন্দের সকলের বক্তব্যের মূল ফোকাসের জায়গা ছিলো হুমকি ধামকি, পেশিশক্তি প্রদর্শন।

একজন ছাত্র সংগঠক হয়ে আমি ছাত্রদলের বক্তব্যে আশাহত হয়েছি। আমি মনেকরি ছাত্রদলের উস্কানীমূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিকতা হারাবে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে পেশিশক্তি ব্যবহারের চেষ্টা করে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করে তুলবে। যেটা পতিত ফ্যাসিবাদী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ করেছিলো।

ছাত্রদলের প্রতি ছাত্রনেতা এম মাইদুল হাসান সিয়াম আহবান জানিয়ে বলেন, ছাত্রদলের প্রতি আহবান থাকবে শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে নৈতিকতা ও চরিত্র গঠনে ভূমিকা রাখতে, এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে নিয়মতান্ত্রিক কর্মসূচি বাস্তবায়ন করবে, ক্যাম্পাসে মুক্ত মত চর্চার পরিবেশ বজায় রাখবে, নিয়মিত ছাত্রদের মাধ্যমে সংগঠন পরিচালনা করবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: