আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর চারঘাটে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার ১

by Prokash Kal
৩০১ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মিনহাজ উদ্দিন (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার (১১ আগস্ট) দিনগত রাতে ইউসূফপুর সিপাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতার মিনহাজ চারঘাট থানার মোঃ রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, মিনহাজ দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে ওই শিক্ষার্থীকে কু-প্রস্তাব ও হুমকি দিয়ে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৩০ জুলাই সকালে সহযোগীদের সহায়তায় সে শিক্ষার্থীকে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ভিকটিমের মা চারঘাট থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: