আজ- রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ১

by Prokash Kal
৩৩৭ views

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ মাদকসহ মো. আলম ইসলাম (৩২)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এসময় তার কাছ থেকে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল, ৪টি দেশীয় অস্ত্র রামদা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (১৮ আগস্ট) ভোর রাতে উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতার আলম মান্দা থানার মোঃ আলাউদ্দিন মন্ডলের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নওগাঁসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: