আজ- মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫০

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:
গাজা সিটিতে ইসরাইলি সেনাবাহিনীর হামলা জোরদার করা হয়েছে। শুক্রবার ইসরাইলি বাহিনীর এই সামরিক হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডে অর্ধশত মানুষ নিহত হয়েছে। ভূখণ্ডটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

ইসরাইল বলেছে, তারা ভূখণ্ডের বৃহত্তম নগর কেন্দ্রটি দখল করতে চায়, তারা স্থানটিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের শেষ শক্ত ঘাঁটিগুলোর মধ্যে একটি বলে দাবি করছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যরা এই হামলার বিরুদ্ধে সতর্ক করেছে যে ইতোমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্যে থাকা গাজা নগরীর পরিস্থিতির আরো অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে জাতিসংঘ সেখানে দুর্ভিক্ষ ঘোষণা করেছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: