আজ- শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার ১

by Prokash Kal
২৪১ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে রাজপাড়া থানা পুলিশের অভিযানে এবং দামকুড়া থানার সহযোগিতায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মোঃ সিজানুর ইসলাম (২৫) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মৃত রাজু আহমেদের ছেলে।

জানা যায়, গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টায় মোঃ রামীম ইমতিয়াজ কাব্য (১৮) রাজপাড়া থানাধীন শ্রীরামপুর টি-বাঁধের মেইন গেটের পূর্ব পাশের একটি সরু গলিতে তার ব্যবহৃত নীল রঙের পুরাতন অ্যাপাচি RTR ১৬০ সিসি মোটরসাইকেলটি রেখে টি-বাঁধ এলাকায় ঘোরাফেরা করতে যান। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফিরে এসে তিনি দেখতে পান, ঘটনাস্থলে রাখা মোটরসাইকেলটি নেই।

পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে ভুক্তভোগীর পিতা মোঃ রনি রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সেই ধারাবাহিকতায় আজ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দামকুড়া থানার সহযোগিতায় রাজপাড়া থানা পুলিশ উক্ত চোরাই মোটরসাইকেলসহ মোঃ সিজানুর ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: