আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

by Prokash Kal
২৪২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে সীমান্তবর্তী ১০ নম্বর পদ্মার চর এলাকা থেকে পার্শ্ববর্তী দেশ থেকে পাচারকৃত দুটি ইউএসএ তৈরী বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে।

রোববার (১৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বিজিবি।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের তিনটি বিশেষ টহল দল কাটাখালী সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় মাটির নিচে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে মালিকবিহীন অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২৮টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সসহ ৭০০ জনের বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন, সীমান্ত ও নির্বাচনী এলাকায় নিয়মিত টহল, অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

You may also like

Leave a Comment

শিরোনাম: