আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হত্যার হুমকি

by Prokash Kal
২৭৪ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে আদালতের রায় উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা আরিফুল হক ও তার ভাইসহ ৫/৬ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো মুছা মিয়া পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভুক্তভোগী জানায়, পুঠিয়া থানাধীন বিহারীপাড়া মৌজায় এসএ খতিয়ান নম্বর ৩১৩ ও আরএস খতিয়ান নম্বর ১১৯ এর আওতাধীন জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি বৈধ দলিল, খতিয়ান ও আদালতের একাধিক রায়ের মাধ্যমে তাদের মালিকানাধীন ও দখলীয় বলে দাবি করা হয়। এ সংক্রান্ত একাধিক মামলা বিভিন্ন আদালতে নিষ্পত্তি হয়েছে এবং সংশ্লিষ্ট রায়গুলো তাদের পক্ষে রয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

অভিযোগে আরও বলা হয়, জামায়াত নেতারা দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ভুয়া ও জাল দলিলের মাধ্যমে বিভিন্ন আদালতে একের পর এক মামলা করে হয়রানি করে আসছেন। এসব মামলার অধিকাংশই আদালতে খারিজ বা নথিজাত হয়েছে বলে দাবি করা হয়।

মুছা মিয়া জানান, আদালতের রায় অমান্য করে আরিফুল হক ও তার সহযোগীরা দলবল নিয়ে জমি দখলের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও জানান তিনি।

ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ভুক্তভোগী পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দিন বলেন, মামলা কোর্টে রয়েছে, কোর্ট থেকে যা আদেশ সে অনুযায়ী আমরা কাজ করবো ।

You may also like

Leave a Comment

শিরোনাম: