আজ- বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শাহজাদপুরে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা

by Prokash Kal
৮৪ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গারাদহ ইউনিয়নের মশিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কৃষিজমির উপরিভাগ কেটে গভীর খাদ সৃষ্টি করে মাটি উত্তোলন ও বিক্রির কার্যক্রম চলমান অবস্থায় একটি ভেকু মেশিন, কয়েকটি ড্রাম ট্রাকসহ সংশ্লিষ্টদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান। অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও ফসলি জমির ক্ষতিসাধনের দায়ে স্থানীয় জুলমত হোসেনের ছেলে শাহালম হোসেনকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ভূমি অফিসের পেশকার মো. গোলাম কিবরিয়া।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান জানান, সম্প্রতি শাহজাদপুর উপজেলায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত