আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে ৫ জুয়াড়িসহ মাদক ব্যবসায়ী আটক

by Prokash Kal
৩৭৫ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে পৃথক মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাজপাড়া থানা পুলিশ ১ জন মাদক কারবারি এবং বোয়ালিয়া থানা পুলিশ ৫ জন জুয়ারিকে গ্রেপ্তার করে। অভিযানে মোট ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ সেট প্লে-কার্ড (তাস) উদ্ধার করা হয়। এছাড়া জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৫শ ২০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর দামকুড়া থানার মধুপুর ধুতরাবন এলাকার জিয়ারুলের ছেলে রাব্বী (২৫), মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মোস্তফা হোসেন (৪০), শুকুমার ঘোষের ছেলে নয়ন কুমার ঘোষ (৪৪), মৃত প্রভাত চন্দ্র ঘোষের ছেলে প্রশান্ত কুমার ঘোষ (৪৫), মৃত রবি দাসের ছেলেমোহন দাস (৪৩) এবং টিকাপাড়া এলাকার সুনীল চন্দ্র ঘোষের ছেলে টুটুল কুমার ঘোষ (৪৫)। রাব্বী ।

রাজপাড়া থানা পুলিশ কোর্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রির প্রস্তুতিকালে রাব্বীকে গ্রেপ্তার করে। রাব্বীর বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বের একটি মাদক মামলা চলমান রয়েছে।

অন্যদিকে, বোয়ালিয়া থানা পুলিশ কুমারপাড়া কালিমাতা মন্দিরের বিপরীতে একটি মোটর গ্যারেজে অভিযান পরিচালনা করে জুয়া খেলার অভিযোগে মোস্তফা, নয়ন, প্রশান্ত, মোহন ও টুটুলকে গ্রেপ্তার করে। এ সময় তাদের জুয়ার আসর থেকে ২ সেট প্লে-কার্ড (তাস) এবং নগদ ৫ হাজার ৫শ ২০ টাকা জব্দ করে।

গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: