আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

by Prokash Kal
২৩৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৩৬০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ইউসুফপুর বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার মুক্তারপুর বালুর ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় বালুর ডিপির ভেতরে লুকানো একটি শপিং ব্যাগ থেকে মালিকবিহীন অবস্থায় ৩৬০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত মাদক চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে ।

You may also like

Leave a Comment

শিরোনাম: