আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিফাতের সন্ধান চায় পরিবার

by Prokash Kal
২২ views

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের লক্ষিকোলা গ্রামের বাসিন্দা মোঃ শাজাহান আলীর ছেলে মোঃ সিফাত (১৮) গত মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে নিখোঁজ হয়েছেন।

তিনি পেশায় অটোরিকশা চালক। ঘটনার দিন তিনি মোবাইল ফোনে বাড়িতে জানিয়ে ছিলেন যে তিনি সাতমাথা এলাকায় আছেন এবং কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবেন। কিন্তু এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। পরবর্তিতে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। পিতা: মোঃ শাজাহান আলী, মোবা: ০১৭২৯৫৬৩৭৬৩

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত