
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চৌদুয়ার গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে মো. আনোয়ার হোসেন ওরফে সুমন (৩৩), রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের মো. বাবলুর ছেলে মো. শ্যামল (২৭) এবং একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জাহাঙ্গীর আলী (৪৫)।
বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দামকুড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং চালক আনোয়ারকে আটক করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পবা থানায় অভিযান পরিচালনা করে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শ্যামল ও জাহাঙ্গীরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ারের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় ২টি মাদক মামলাসহ মোট ৪টি মামলা এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে আরএমপির পবা থানায় ২টি মাদক মামলাসহ মোট ৩টি মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।
