আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ‘দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব’। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ পথচারী ও অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়। ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন।

ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথি মো. গোলাম মোস্তফা মামুন বলেন, সাংবাদিকদের মূল দায়িত্ব হলো সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা। গুজব ও মিথ্যা তথ্য থেকে দূরে থেকে নির্ভুল তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত মতামতের চেয়ে তথ্য-প্রমাণকে বেশি গুরুত্ব দিতে হবে এবং কোনো বিশেষ পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না। নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। সাংবাদিকতায় সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি এমন কোনো সংবাদ পরিবেশন করা যাবে না, যা সমাজে বিভ্রান্তি বা ঘৃণা ছড়াতে পারে।

গোলাম মোস্তফা মামুন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিও গুরুত্বারোপ করেন। বিশেষ করে সংবেদনশীল বা ঝুঁকিপূর্ণ সংবাদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি ভাষা ও বানানের বিষয়ে সচেতন থাকা এবং নিয়মিত পড়াশোনা ও গবেষণার মাধ্যমে তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

ইফতার নিতে আসা পথচারী ও অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠে। তাঁরা বলেন, দুর্গাপুরে এই প্রথম এত বড় পরিসরে ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন মানবিক উদ্যোগের জন্য দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, মো. চয়েন উদ্দিন শেখ, মো. শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সহসভাপতি মো. আ. খালেক, সহসভাপতি মো. খুরশেদ আলম, সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন, আইনবিষয়ক সম্পাদক এ এইচ বিজয়, কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক সিহাব আলম সম্রাট, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জীবন, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নাইম ইসলামসহ প্রেসক্লাবের সহযোগী সদস্যরা।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত