আজ- শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

by Prokash Kal
১০৯ views

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

২৬ শে মার্চ রোজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার বিতরণ। এছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেল্লাল হোসেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, তদন্ত কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সংগঠনিক সম্পাদক আমির হোসেন (সবুজ), প্রচার সম্পাদক আলামিন হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক নওশাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম শাকিক চৌধুরীসহ কৃষক দলের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: