আজ- রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী প্রেসক্লাবের ফরম সংগ্রহের শেষ সময় ১০ এপ্রিল

by Prokash Kal
৪২৩ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ ও সহযোগী সদস্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে আবেদন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১০ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে বলে ঘোষণা দেন প্রেসক্লাব কর্তৃপক্ষ।

আগ্রহী আবেদনকারীরা নগরীর রেলগেট এলাকার বিন্দু হোটেলের পাশে অবস্থিত “টাইপরাইট সেন্টার” থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

এছাড়াও প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজশাহী প্রেসক্লাবেও ফরম সংগ্রহ ও পূরণকৃত ফরম জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রেসক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন ফরমে উল্লেখিত সকল শর্তাবলী যথাযথভাবে মেনে আবেদনকারীকে ফরম পূরণ করতে হবে। নির্ধারিত তথ্য বা প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে সংযুক্ত না করা হলে সংশ্লিষ্ট আবেদন বাতিল বলে গণ্য করা হবে।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ ও সহযোগী সদস্য পদে আগ্রহী সাংবাদিকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম সংগ্রহ, যথাযথভাবে পূরণ এবং নির্ধারিত সময়ের মধ্যেই জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: