আজ- রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২

by Prokash Kal
১১৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা ও পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মো: ইকবাল শেখের ছেলে মো: সৌরভ ইসলাম (২১) এবং পবা থানার মহানন্দাখালী গ্রামের মৃত নিরেন মন্ডলের ছেলে শ্রী রবিন মন্ডল (২৫)।

গত ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক পৌনে ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সৌরভ এবং গতকাল ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭ টায় পবা থানার নওহাটা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে রবিনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে সৌরভের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং রবিনের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: