
নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে রাজশাহী সার্কিট হাউসে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এ সময় তিনি আরএমপির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক তুলে দেন।
সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহী সফরকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আরএমপি কমিশনারের এ সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান করা হয়।
