
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, কর্ণহার থানার সাহাপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো: জীবন (৪৬), একই থানার তেতুলিয়া রিফুজিপাড়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে মো: সেলিম রেজা ওরফে রাজু (২৮), একই থানার উত্তর লক্ষীপুর গ্রামের মো: হাসিমুদ্দিনের ছেলে মো: জিয়াউর রহমান (৩৭) এবং রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মো: শাহ আলমের ছেলে মো: ইমরান (২২)।
রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে এয়ারপোর্ট থানার বায়া মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জীবন, রাজু ও জিয়াউরকে এবং একই তারিখ রাত আনুমানিক ১০ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে ইমরানকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে জীবনের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং রাজু ও জিয়াউর মাদক বিক্রয়ের কাজে জীবনকে দীর্ঘদিন ধরে সহযোগীতা করে আসছিলেন। অন্যদিকে ইমরানের দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি জীবনের বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় ১ টি পেনাল কোড মামলা এবং রাজুর বিরুদ্ধে আরএমপি’র পবা ও কর্ণহার থানায় ২ টি মাদক মামলা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার