৫৪


নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের বাসন থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. আফিজুল হককে গ্রেফতার করেছে র্যাব-৫ ও র্যাব-১।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে র্যাব হেডকোয়ার্টার্সের গোয়েন্দা শাখার সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে বাসন থানাধীন নওজোড় ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, আফিজুল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানাপ্রাপ্ত ছিলেন।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
