আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা

by Prokash Kal
২৭৪ views

প্রকাশকাল ডেস্ক:
দেশে বর্তমানে গ্যাস সংকট রয়েছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। শনিবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফাটিলাইজার প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, সাড়ে ১৫ বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানাসহ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো.আব্দুল হান্নান ও পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: