আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজাম আলীর গ্রেফতারে রাজশাহী মহানগর যুবদলের নিন্দা ও প্রতিবাদ

by Prokash Kal
১৩১ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম আলীকে “অন্যায়ভাবে গ্রেফতার” করার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মহানগর যুবদল।

সোমবার (২৭ এপ্রিল) রাজশাহী মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা মমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ড্রাইভার মিজানুর রহমান মিজান। কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই পুলিশ নিজাম আলীকে গ্রেফতার করে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মামলার বাদী আবুল কাশেম টুলু নিজেই বোয়ালিয়া থানায় উপস্থিত হয়ে স্পষ্টভাবে জানিয়েছেন যে, নিজাম আলী তার মামলার আসামি নন বরং মিজানুর রহমান মিজানই প্রকৃত আসামি। এরপরও যথাযথ তদন্ত ছাড়াই নিজাম আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী এবং উদ্বেগজনক।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিজাম আলীর নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: