
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি), কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখড়বোনা গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মো: রাজু (৩০), কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মো: নাসিরুদ্দিন রেন্টুর ছেলে মো: শিমুল (২০) এবং রাজশাহী জেলার পুঠিয়া থানার গন্ডোগোহালী গ্রামের মৃত আ: রহমানের ছেলে (বর্তমানে রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড়ে বসবাসরত) মো: সেলিম (৪০)।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ১ টায় বোয়ালিয়া থানার গোরহাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজুকে, একই তারিখ রাত পৌনে ৯ টায় কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রাম থেকে শিমুলকে এবং একই তারিখ রাত আনুমানিক পৌনে ১০ টায় রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকা থেকে সেলিমকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সেলিমের বিরুদ্ধে রাজশাহী জেলা ও আরএমপির বিভিন্ন থানায় মোট ৫টি মাদক সংক্রান্ত এবং ১টি অন্যান্য মামলা চলমান রয়েছে।
