আজ- বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাসিক প্রশাসকের সঙ্গে নিউ মার্কেট মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ

by Prokash Kal
৭৯ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা। মঙ্গলবার (৫ মে) নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নিউ মার্কেট মসজিদ কমিটির সভাপতি মোঃ নুর কুতুবউদ্দিন মনু, সাধারণ সম্পাদক মাইনুল হক হারু সহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ।

আরোও সাক্ষাৎ করেন, বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ, জনতা ব্যাংক হেতেমখাঁ শাখার ম্যানেজার মোঃ মিনহাজ উদ্দিন, কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জনতা ব্যাংক মহিলা শাখার মহিলা শাখার জ্যৈষ্ঠ কর্মকর্তা জেসমিন আরা, এনআরবি ব্যাংকের রাজশাহী শাখার হেড আইজাক নিউটন এবং লক্ষ্মীপুর ফুটপাত ব্যবসায়ীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

You may also like

Leave a Comment

শিরোনাম: