আজ- শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটে পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

by Prokash Kal
৭৩ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স এ্যন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সিএসই বিভাগের সেমিনার রুমে আয়োজিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সময়ে গবেষণার বিকল্প নেই। উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দকে গবেষণার মাধ্যমে রুয়েটকে কিউএস রাঙ্কিংএর শীর্ষে নিয়ে যেতে হবে।

সিএসই বিভাগের দেয়া তথ্য মতে, সিএসই বিভাগের পোস্টগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য মোট ১০৬ জন আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহাণাকাীদের মধ্য থেকে মেধাতালিকা অনুযায়ী মোট ২১ জন ভর্তির সুযোগ পেয়েছেন।

সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শহিদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, ছাত্রকল্যান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন

You may also like

Leave a Comment

শিরোনাম: