আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটে সিএমই বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

by Prokash Kal
৬৯ views

রুয়েট প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) বিভাগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিভাগের সামনে শিক্ষা ও শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের নিয়ে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন সিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বদিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সিএমই বিভাগের অধ্যাপক ও ছাত্রকল্যাণ দফতরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী অধ্যাপক মিন্টু আলী, সহকারী অধ্যাপক মো: জাহিদুল হক সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

‎সিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বদিউল ইসলাম বলেন, একসময় সিরামিক অ্যান্ড মেটালার্জি শিল্পে দক্ষ প্রকৌশলী সংকটের কারণে দেশের শিল্পকারখানাগুলো কাঙ্ক্ষিত উন্নতি করতে পারছিল না। আমাদের বিভাগ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর দক্ষ প্রকৌশলী তৈরি হচ্ছে, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

‎তিনি আরও বলেন, এ পর্যায়ে পৌঁছাতে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। এ যাত্রায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাইসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানি নানাভাবে সহযোগিতা করেছেন। তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
‎‎
উল্লেখ্য, দক্ষ সিরামিক প্রকৌশলী তৈরির লক্ষ্যে ২০১০ সালের ২৩ এপ্রিল রুয়েটে প্রতিষ্ঠা করা হয় সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

You may also like

Leave a Comment

শিরোনাম: