আজ- বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

by Prokash Kal
৫৭ views

মোঃ শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

শনিবার (২ এপ্রিল) রাতে থানার এসআই মাহমুদুল, এসআই মনতাজ আলী ও এসআই আজিজুলের নেতৃত্বে পৃথক তিনটি অভিযানে পৌর শহরের দ্বারিয়াপুর ও পারকোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোরসালিন (৫৩), আবু তালেব (৩৫), মোঃ সবুজ ইসলাম (২৮), মোহাম্মদ নুর ইসলাম (২৭), মোহাম্মদ বুলবুল আহমেদ (৩০) এবং আনজু বিশ্বাস (৪০)। এমসয় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। শাহজাদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

You may also like

Leave a Comment

শিরোনাম: