আজ- শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন

by Prokash Kal
৫৩ views

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক মাওলানা আব্দুল বারী।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সবুর, মাওলানা মনিরুল ইসলাম ফারুকি আবু তালোবসহ আরও অনেকে। এ সময় কয়েকশ নারী পুরুষ ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন গ্রাহকদের মতামত উপেক্ষা করে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তারা এ নিয়োগ বাতিলের দাবি জানান। একই সঙ্গে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে পুনর্বহাল এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারের দাবি জানান মানববন্ধনকারীরা।

মানববন্ধন শেষে গ্রাহক প্রতিনিধিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম: