আজ- রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে হামাস

by Prokash Kal
২৫৩ views

আন্তর্জাতিক ডেস্ক:
গাজা উপত্যকায় বন্দি একজন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হয়।

গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে তাকে মুক্তি পাওয়া ইসরায়েলি নারী সেনার নাম আগাম বার্গার। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে এই শিবিরটি বারবার ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

আজ মোট আটজন বন্দির মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদের মধ্যে পাঁচজন থাইল্যান্ডের নাগরিক এবং তিনজন ইসরায়েলি নাগরিক। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গাজার বিভিন্ন স্থান থেকে এসব বন্দিকে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের পূর্ববর্তী বাড়ির বাইরেও কিছু বন্দিকে মুক্তি দেওয়া হবে।

তাদের মুক্তির বিনিময়ে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব এক বিবৃতিতে বলেছে, আগামীকাল (আজ) ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটিই তৃতীয় বন্দিবিনিময়।

এর আগের দুটি বন্দিবিনিময়ে ৭ ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে ২৯০ জন বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।

You may also like

Leave a Comment

শিরোনাম: