আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল-বিদেশী মদসহ গ্রেফতার ১

by Prokash Kal
৩১১ views

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মাটির নীচে লুকানো ফেনসিডিল ও বিদেশী মদসহ ১ জন মাদককারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে শিবগঞ্জ থানার মনাকষা ইউপি’র মুন্সিপাড়া থেকে মোঃ রিপন (৩২) কে তার বসতবাড়ির উত্তর পার্শ্বে নেপিয়ার ঘাস চাষকৃত জমির ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯৫ বোতল ফেনসিডিল ও ১২ বোতল বিদেশী মদসহ আটক করা হয়।

গ্রেফতার মোঃ রিপন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউপি’র মুন্সিপাড়া গ্রামের মোঃ মঞ্জুর হোসেন এর ছেলে ।

গ্রেফতার আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: