আজ- রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

by Prokash Kal
২২৮ views

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর অভিযানে ১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সিরাজুল ইসলাম (মাসুম) (৪৪) গ্রেফতার হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) রাতে সদর থানার বারোঘরিয়া এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় দায়েরকৃত মামলায় আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুম জেলার সদর থানার মোঃ কাইয়ুম হাজীর ছেলে:

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: