আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়  খালাস পেলেন সাংবাদিক খায়রুল আলম রফিক

by Prokash Kal
১৬৪ views

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় নাগরিক সাংবাদিক মো. খায়রুল আলম রফিককে খালাস দিয়েছেন আদালত। ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহা. বজলুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার দিন ট্রাইব্যুনাল মামলার শুনানি শেষে সাংবাদিক রফিককে নির্দোষ প্রমাণিত করে সম্পূর্ণ খালাস দেন এবং মিথ্যা মামলা দায়ের করার কারণে বাদী ভবিষ্যতের জন্য সতর্ক করেন আদালতের বিজ্ঞ বিচারক।

সাংবাদিক খায়রুল আলম রফিক দীর্ঘদিন ধরে মিথ্যা মামলার কারণে মানসিক, সামাজিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হন। মামলার কারণে তার সাংবাদিকতা জীবনে স্থবিরতা দেখা দেয় এবং পরিবারকেও ভোগ করতে হয় নানা চাপ ও হয়রানি। তিনি পূর্বে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা নং–১০৯(১২)২০১৮ দায়ের করা হয়।

পরবর্তীতে মামলাটি ২০২০ সালে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। ময়মনসিংহে সাইবার ট্রাইব্যুনাল গঠনের পর মামলাটি নং–৭৭/২০২১ হিসেবে সেখানে স্থানান্তরিত হয়।

মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, আর আসামিপক্ষের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ খায়ের।

রায় ঘোষণার পর নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক বলেন, “আমি দীর্ঘদিন ধরে অন্যায়ের বোঝা বহন করেছি। সত্যের জয় হয়েছে , এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বস্তি।

You may also like

Leave a Comment

শিরোনাম: