আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ডে ব্যাপক ভুল: দ্রুত সমাধানের আশ্বাস দিলেন ইউএনও মাশতুরা আমিনা’

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দূর্গাপুর উপজেলার বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ডে ব্যাপক ভুলের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল। বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর এডমিট কার্ডে বিভিন্ন ধরনের ভুল থাকায় তাদের পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

গত রবিবার (১৯ এপ্রিল) এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষকদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

 পরে বিকেলে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এগিয়ে আসেন তিনি।

 উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক, কার্যকর পদক্ষেপে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এডমিট কার্ডের ভুলগুল সংশোধন করার আশ্বাস দেন।

ফলে স্বস্তি ফিরে পেয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। সংশোধিত সুযোগে আশ্বাস পেয়ে ৫০ জন শিক্ষার্থীই নির্ধারিত সময়ে এখন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে।

এ বিষয়ে স্থানীয়রা, দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা’র দ্রুত উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তারা বলেন, সময়মতো প্রশাসনের হস্তক্ষেপ না হলে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারত।

শিক্ষার্থীরাও কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এমন সংকটময় মুহূর্তে উপজেলা প্রশাসনের সহায়তা তাদের নতুন করে আশা জাগিয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: