আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

by Prokash Kal
৮১৮ views

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁয় ৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (২৬ জুলাই) সদর থানাধীন মাগুরা মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হায়দার আলীর ছেলে মো. শামিম (৩০), আনিছুর রহমানের ছেলে মো. মাসুদ রানা (২৯) উভয়ই মহাদেবপুর থানার বাসিন্দা ও নওগাঁ সদর থানার মৃত খোরশেদের ছেলে আব্দুর রাজ্জাক (৫০)। এসময় তাদের কাছ থেকে ৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২২,৩১৭ টাকা জব্দ করা হয়। অভিযানের সময় আরেক মাদক ব্যবসায়ী স্বপন পালিয়ে যায়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে গোয়েন্দা তৎপরতা চলছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: