আজ- বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরোজ কবির ফুটবল একাডেমীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ 

by Prokash Kal
১৩৪ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ফিরোজ কবির ফুটবল একাডেমীর উদ্যোগে খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ বিশিষ্ট প্রয়াত ক্রীড়া অনুরাগীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ও ফিরোজ কবির একাডেমির সভাপতি ওয়ালিউল হক রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সদস্য মজিবুল হক মিলন এবং ইউসিবিএল ব্যাংক, রাজশাহী চন্ডীপুর শাখার এজেন্ট অনার মোঃ রজব আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিরোজ কবির ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম শাহীন। পুরো আয়োজনটি পরিচালনা করেন দিলদার আলী জনি। এ সময় একাডেমির খেলোয়াড়, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফিরোজ কবির ফুটবল একাডেমির এ উদ্যোগ খেলোয়াড়দের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের মানবিক ও সামাজিক মূল্যবোধ বিকাশে সহায়ক। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: