আজ- রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় হাইকোর্টের রায়ে নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান পুনঃবহাল

by Prokash Kal
২১৩ views

শামীম হোসাইন, বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা একটি বৃহত্তম উপজেলা। ১৬ টি ইউনিয়ন, ২ টি পৌরসভার সমন্বয়ে গঠিত এই উপজেলার অন্যতম একটি ইউনিয়ন হচ্ছে ‘২ নং নরদাশ ইউনিয়ন পরিষদ’। এই ইউনিয়নে চেয়ারম্যান না থাকার কারণে প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পান মোঃ রফিকুল ইসলাম। তিনি নরদাশ ইউ’পি এর এই ওয়ার্ডের ২ বারের সফল ইউ’পি সদস্য। সেই হিসাবে তিনি প্যানেল চেয়ারম্যান হওয়ার যোগ্য।  এই ইউ’পি তে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনও করেন।

কিন্ত একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের ফলে তাকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট দ্বৈত বেঞ্চ গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) তার পক্ষে রায় প্রদান করেন। ফলে তিনি পুনরায় চেয়ারম্যান পদে বহাল থাকছেন।

হাইকোর্টের এই রায়ে অত্র ইউনিয়নের সর্বস্তের জনসাধারণ আনন্দ প্রকাশ করেছেন। ইউনিয়নের বাসিন্দা মো. অনিক মাহমুদ বলেন, রফিকুল ইসলাম একজন সৎ, নির্ভীক,পরোপকারী, গরীব ও মেহনতী মানুষের বন্ধু। যিনি সব সময় গরীব দুখি মানুষের পাশে থাকেন।

নরদাশ ইউ’ পি ‘ জিয়া প্রজন্ম দল’ এর সভাপতি মোঃ ওয়াশিম আকরাম প্রকাশকালকে বলেন, তার মত চেয়ারম্যান হয় না। আমরা যাকে বিপদ আপদে সব সময় পাই। যিনি গরীব- দুঃখী,অসহায় মানুষের বন্ধু। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একজন নির্ভীক সৈনিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শের সৌনিক। তারেক রহমান এর জন্য নিবেদিত প্রাণ। আমরা সবাই তাকে চাই। তার উন্নয়নমুলক কর্মকান্ডে আমাদের ২ নং নরদাশ ইউনিয়ন সামনে দিকে এগিয়ে যাবে।

প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, আমি হাইকোর্ট এর রায়ে সন্তুষ্ট। আপনাদের ভালবাসা ও সহোযোগীতা পেলে আমি নরদাশ ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এ সময় ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: