
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ বিভাগের ভৌতিক বিল আদায় বন্ধ করা, ওয়াসার নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত সহ আগামী রমজান মাসে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১০ টায় নগরীর জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক জামাত খান জানান, প্রিপেইড মিটারের নামে ভোক্তাদের নির্ধারিত বিদ্যু ব্যবহারের চাইতে অধিক ইউনিট দেখিয়ে অতিরিক্ত বিলা আদায় করছে নেসকো নাসের প্রতিষ্ঠান। একই সাথে ওয়াসার সাপ্লাই করা পানিতে কলিফর্ম নামক ব্যকটেরিয়া ধরা পড়েছে। তারা ব্যকটেরিয়া ও দুর্গন্ধ যুক্ত পানি সরবরাহ করে চলেছে। অর্থ দিয়ে নাগরিকরা ব্যকটেরিয়া যুক্ত পানি কিনতে বধ্য হচ্ছে। এদিকে কাঙ্খিত সেবা নিশ্চিত না করেই ওয়াসা পানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে চলেছে।
তিনি আরো জানান, প্রতি বছর রমজান মাস আসলেই কম আয়ের মানুষদের কপালে দুশ্চিন্তা দেখা দেয়। কারণ বাজার সিন্ডিকেট। দ্রুত সময়ের মধ্যে বিদ্যমান এসব অনিয়ম রোধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হবে।
