আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

by Prokash Kal
২৩০ views

নিজস্ব প্রতিবেদক:

ডিবির বহিষ্কৃত এসআই ও ছাত্রলীগের সাবেক ক্যাডার মাহবুব হাসান এবং তার সহযোগী কনস্টেবল শুভঙ্কর, সাজু, সুব্রত ও মিলটনের দৃষ্টান্তমূলক শাস্তি ও সম্পদের হিসাব তদন্তের দাবি জানিয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, ভাষা সৈনিক পরিবারের সন্তান সাইদুর রহমান।

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী জেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মাহবুবের নামে একাধিক মামলা রয়েছে। তার সহযোগীরা স্বেচ্ছায় অবসর নিচ্ছে, একজন কনস্টেবল কীভাবে কোটি টাকার মালিক হয়, তা তদন্ত করা উচিত।

তিনি আরও বলেন, প্রেমঘটিত কারণে মেয়েরা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে গেলে, তাদের পরিবার ছেলেপক্ষের বিরুদ্ধে অপহরণ বা ধর্ষণের মামলা করছে, এতে অনেকে ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছে। এসব মামলায় প্রকৃত তদন্তের দাবি জানান তিনি।

সভায় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ভাইয়া কোচিংয়ের মাধ্যমে শিক্ষানগরী রাজশাহীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। শিক্ষা এখন পণ্যে পরিণত হয়েছে, একটি মাফিয়াচক্র এ খাতকে ব্যবসায় রূপ দিয়েছে।

তিনি অভিযোগ করেন, এই শিক্ষা ব্যবসার কারণে অনেক পরিবার দেউলিয়া হচ্ছে, সরকারি কর্মকর্তারাও অবৈধ আয়ের পথে ঝুঁকছে। এসময় তিনি কোচিং ব্যবসার সঠিক ট্যাক্স প্রদান এবং এ খাতের অব্যবস্থাপনা তদন্তের দাবি জানান।

সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: