আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মামাকে হত্যার অভিযোগে ভাগ্নে গ্রেফতার

by Prokash Kal
২৫৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর রাজপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মামাকে হত্যার অভিযোগে ভাগ্নে নিলুকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গ্রেফতার মোঃ নিলু (৩৫) রাজশাহী নগরীর রাজপাড়া থানার মৃত আনিসুর রহমানের ছেলে।

সোমবার (২১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

রাজশাহীর রাজপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে গত ১১ এপ্রিল সুরুজ (৪৫) কে হত্যা করে নিলুসহ অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি ।

উক্ত ঘটনায় রাজপাড়া থানায় নিহত ভিকটিম এর ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

পরবর্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের প্রধান আসামী মোঃ হিরা (২৪) ও ৩নং আসামি মোঃ আশরাফ আলী (৪৫) মোঃ শরিফুল ইসলাম (৩৫) এবং ৫নং আসামি মোসাঃ জাহানারা বেগম (৫০) কে গত ১৪ এপ্রিল মাদারীপুর জেলার সদর থানাধীন মস্তফাপুর নামক এলাকা হতে গ্রেফতার করেছিল।

গতকার ২০ এপ্রিল দিনগত রাত ১২:১৫ মিনিটে র‌্যাব-৫ ও র‌্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার ২নং এজাহারনামীয় আসামী মোঃ নিলু (৩৫)‘কে ঢাকা জেলার টঙ্গী পূর্ব থানাধীন শের-ই-বাংলা রোড সংলগ্ন এলাকা হতে গ্রেফতার করে।

গ্রেফতার আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: