আজ- সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ৪৩৮ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় ৪৩৮টি কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নগরীর ১৩নং ওয়ার্ডের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে এর উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে মহানগরীর মোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার ৫২১ জন শিশু রয়েছে।

রাসিক সূত্রে জানা যায়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে। নগরীর ১৮টি স্থায়ী, ২৪০টি কমিউনিটি ও ১৮০টি শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্রসহ মোট ৪৩৮টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, হাম-রুবেলা প্রতিরোধে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি অভিভাবকদের সন্তানদের টিকাকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে প্রায় ৭০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: