আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

by Prokash Kal
৯৮ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী জেলার তানোর থানার গোকুল গ্রামের মো: আব্দুল হামিদের ছেলে (বতর্মানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় বসবাসরত) মো: আব্দুল করিম ওরফে টিপু (৩৩)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ১১ টায় বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে টিপুকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: