আজ- রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে গ্রেপ্তার ১১

by Prokash Kal
২৪৮ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১১ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশ।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ১ জন, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী খন্দকার মুস্তাকিমুল ইসলাম (৩৮) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার খন্দকার মুনসুরুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: