আজ- শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাসিকের পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার 

by Prokash Kal
১৯৫ views

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১,২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদান বিতরণ করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রত্যেক পরিচ্ছন্নকর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। প্রথমবারের মতো এমন উদ্যোগ গ্রহণ করায় কর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজশাহী নগরীকে আরও উন্নত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুদান পেয়ে পরিচ্ছন্নকর্মীরা সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের সময় এই সহায়তা তাদের পরিবারের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: