আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

by Prokash Kal
৩৮৩ views

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সংগঠন শাহজাদপুর সাংবাদিক ফোরাম–এর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসফিকা হোসেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাজিব আহমেদ রাসেল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম হোসেন অন্তু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহান আলী, ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিরু খন্দকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাহেব আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তারেক রহমান এবং সদস্য আব্দুল্লাহ আল কাফি, তৈয়ব আলী, আবু সুফিয়ান নোমান, গোলজার হোসেন হিরা ও মিলন।

এ ছাড়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দও সভায় অংশ নেন।

মতবিনিময় সভার শুরুতে সাংবাদিক ফোরামের সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি রাজিব আহমেদ রাসেল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও দপ্তর সম্পাদক সেলিম তালুকদার।

বক্তারা নবাগত ইউএনও’র কাছে শাহজাদপুরের ইতিহাস–ঐতিহ্য, মাদক নির্মূল, যানজট সমস্যা, কাপড় হাটের জীর্ণ অবস্থা, গোষ্ঠীগত বিরোধসহ স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন বলেন, আপনারা যে সমস্যাগুলো উল্লেখ করেছেন, সেসব বিষয়ে কাজ করার আন্তরিক চেষ্টা থাকবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজাদপুরে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে।

তিনি এ সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: