আজ- রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস

by Prokash Kal
১৯১ views

প্রকাশকাল ডেস্ক:
স্থায়ী যুদ্ধবিরতি হলে সব জিম্মিকে একসাথে মুক্তি দিতে রাজি হামাস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি।

এক বিবৃতিতে তারা জানায়, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে জিম্মিদের ধাপে ধাপে মুক্তি না দিয়ে সবাইকে একসাথে ইসরায়েলের হাতে তুলে দেবে হামাস। বিনিময়ে গাজা থেকে স্থায়ীভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। ইসরায়েলি কারাগারে বন্দি সব ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার শর্তও দেয়া হয়।

তবে, হামাসের এই প্রস্তাবে ইসরায়েলি কর্তৃপক্ষ রাজি হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। ইসরায়েলি ডানপন্থি নেতারা যুদ্ধ বন্ধের পক্ষে নন।

এছাড়াও পুরোপুরিভাবে হামাস নির্মূলের যে অঙ্গীকার বেনিয়ামিন নেতানিয়াহু করেছেন, তা থেকে এতো সহজে তার সরে আসার সম্ভাবনা নেই বলেই মত বিশ্লেষকদের।

You may also like

Leave a Comment

শিরোনাম: