আজ- বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

by Prokash Kal
১৪০ views

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোটিকারামপুর এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে নামোটিকারামপুর এলাকায় অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নমোশংকরবাড়ী বটীপাড়ার মৃত রুহুল আমীনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৫৩) কে আটক করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ১টি স্বচ্ছ জিপার পলিথিনে রাখা ২৯ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রফিকুলের বিরুদ্ধে মামলা দায়ের করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত